শিরোনাম
আশুলিয়ায় ধ’র্ষ’ণে’র অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার । নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ দফা দাবিতে রাজধানীতে ২০ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে শক্ত অবস্থানে পুলিশ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ুদূষণে বিশ্বে চতুর্থ স্থানে রাজধানী মার্কিন ভ্রমণার্থীদের উপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রিন্স উইলিয়াম ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ১২ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা বাংলাদেশ বনাম হংকং : শক্তির হিসাব নাকি আত্মবিশ্বাসের লড়াই? বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক

‎ভোলায় ছেলের হাতে মাওলানা আমিনুল হক নোমানী খুন

ভোলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার

ভোলার আলোচিত ইসলামি বক্তা মাওলানা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই বড় ছেলে, ১৭ বছর বয়সী মো. রেদোয়ান।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শরিফুল হক।

পুলিশ জানায়, পিতার কঠোর শাসনের কারণে রেদোয়ানের মধ্যে ক্ষোভ জন্ম নেয়। বিভিন্ন ধরনের মুভি দেখে সে হত্যার পরিকল্পনা করে এবং অনলাইনে একটি ছুরি অর্ডার করে। পরবর্তীতে সুযোগ বুঝে একাকী ঘরে নিজের বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

জিজ্ঞাসাবাদে রেদোয়ান তার বাবাকে হত্যার কথা অকপটে স্বীকার করেছে। তার দেখানো মতে, পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরিটি ভিকটিমের বাড়ির পাশের খালে থেকে উদ্ধার করে।

‎এ ঘটনায় ভোলা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

/এনইউজে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost