শিরোনাম
নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ দফা দাবিতে রাজধানীতে ২০ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে শক্ত অবস্থানে পুলিশ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ুদূষণে বিশ্বে চতুর্থ স্থানে রাজধানী মার্কিন ভ্রমণার্থীদের উপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রিন্স উইলিয়াম ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ১২ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা বাংলাদেশ বনাম হংকং : শক্তির হিসাব নাকি আত্মবিশ্বাসের লড়াই? বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ুদূষণে বিশ্বে চতুর্থ স্থানে রাজধানী

রিয়াজ উদ্দিন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ ঢাকার বাতাসে এই অতিক্ষুদ্র কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মানের ১৬ গুণেরও বেশি।

রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস পাওয়া গেছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়, যেখানে একিউআই স্কোর ২০৮— যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এছাড়া কল্যাণপুরে (১৯৬), বেচারাম দেউড়িতে (১৮১), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় (১৭৮), গোরানে (১৬৯), তেজগাঁওয়ের শান্তা ফোরামে (১৬৯) এবং মাদানি সরণির বেজ এজওয়াটারে (১৬৬) বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আজকের বিশ্ব তালিকায় ভারতের দিল্লি (১৮১) রয়েছে শীর্ষে। এর পরেই কলকাতা (১৭৪), পাকিস্তানের লাহোর (১৭৩), ঢাকা (১৬৯), ইটালির মিলানো (১৬৬), উজবেকিস্তানের তাশখন্দ (১৬৪), ভারতের মুম্বাই (১৫২) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১)— এই আট শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী,

  • স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো,
  • ৫১–১০০ হলে সহনীয়,
  • ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর,
  • ১৫১–২০০ হলে অস্বাস্থ্যকর,
  • ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর,
  • আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নিঃসরণ ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো—এই সব মিলিয়েই বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost