শিরোনাম
নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ দফা দাবিতে রাজধানীতে ২০ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে শক্ত অবস্থানে পুলিশ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ুদূষণে বিশ্বে চতুর্থ স্থানে রাজধানী মার্কিন ভ্রমণার্থীদের উপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রিন্স উইলিয়াম ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ১২ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা বাংলাদেশ বনাম হংকং : শক্তির হিসাব নাকি আত্মবিশ্বাসের লড়াই? বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

৫ দফা দাবিতে রাজধানীতে ২০ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন

মোঃ শরিফ হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার

গণমানুষের ৫ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কজুড়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

এ সময় বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা সরকার একটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।

সরকারকে আহ্বান জানিয়ে আরও তারা বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ইয়াছিন আরাফাত ও মো. শামছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের নেতারা।

মানববন্ধনে অংশ নেওয়া নেতারা বলেন, ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।

টিআই/এমএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost