শিরোনাম
আশুলিয়ায় ধ’র্ষ’ণে’র অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার । নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ দফা দাবিতে রাজধানীতে ২০ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন মার্চ টু সচিবালয়’ ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে শক্ত অবস্থানে পুলিশ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ুদূষণে বিশ্বে চতুর্থ স্থানে রাজধানী মার্কিন ভ্রমণার্থীদের উপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রিন্স উইলিয়াম ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ১২ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা বাংলাদেশ বনাম হংকং : শক্তির হিসাব নাকি আত্মবিশ্বাসের লড়াই? বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক দূতের বৈঠক

আশুলিয়ায় ধ’র্ষ’ণে’র অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার ।

সোহেল হোসেন (স্টাফ রিপোর্টার)
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭ বার

আশুলিয়ায় ধ’র্ষ’ণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়। এমামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুইজন কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। আটককৃত সে, আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে মো. ইমরান ওরফে বিপি (২৫) । তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost